বাংলাদেশ
শনিবার | ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১.৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
সর্বশেষঃ
Logo নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত Logo হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ Logo দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী Logo ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ Logo বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব Logo পারস্পরিক আস্থার পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র উপদেষ্টা Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান Logo মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

রংপুরে বেড়েছে সবজি-মুরগির দাম

রংপুরে বেড়েছে সবজি-মুরগির দাম ছবির ক্যাপশন: রংপুরে বেড়েছে সবজি-মুরগির দাম

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। সেইসঙ্গে দাম বেড়েছে কিছু সবজির। তবে দাম কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডাল, মাছ-মাংসসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

মঙ্গলবার (৩ মার্চ) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। পাকিস্তানি সোনালি মুরগি ২৯০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ১০-২০ টাকা বেশি।

স্টেশন বাজারের মুরগি বিক্রেতা হোসেন আলী বলেন, দুদিন আগে থেকে মুরগির দাম একটু বাড়তি। এখন চাহিদা বেড়ে গেছে।

এদিকে শসা গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। লেবুর হালি ৩০-৪০ টাকা, চিকন বেগুন ৪৫-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ১০০-১২০ টাকা থেকে কমে ১০০-১১০ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, টমেটো আগের মতো ৩০-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকা, মুলা ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, বাঁধাকপির পিস গত সপ্তাহের মতোই ১৫-২০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ৫০-৬০ টাকা, কাঁচকলার হালি ২৫-৩০ টাকা, দুধকুষি ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা, সজনে ১৭০-১৮০ টাকা, শিম ৩০-৩৫ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা থেকে বেড়ে ৮০-৯০ টাকা, করলা ১৩০-১৪০ টাকা থেকে লাফিয়ে ১৭০-১৮০ টাকা, লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা, প্রতিকেজি ধনেপাতা গত সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা এবং মিষ্টি কুমড়া গত সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।