বাংলাদেশ
শনিবার | ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১.৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
সর্বশেষঃ
Logo নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত Logo হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ Logo দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী Logo ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ Logo বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব Logo পারস্পরিক আস্থার পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র উপদেষ্টা Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান Logo মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার পথ আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে ব্যাটারিচালিত অটোরিকশার পথ আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের ধাওয়া করেন। তখন দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও একজনকে তাঁরা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।