বাংলাদেশ
শনিবার | ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১.৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
সর্বশেষঃ
Logo নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত Logo হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ Logo দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী Logo ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ Logo বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব Logo পারস্পরিক আস্থার পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র উপদেষ্টা Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান Logo মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকার এক আদর্শিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর মোহাম্মদ (ব্যাংকার) এর প্রয়াণের পর আজ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) মরহুমের স্মরণে এক আবেগঘন আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম নূর মোহাম্মদ সাহেবের তিন সন্তান—সেলিম, সোহেল ও সোহাগের বন্ধু মহলের যৌথ আয়োজনে এই বিশেষ মাহফিলটি সম্পন্ন হয়। বাবার প্রতি সন্তানদের গভীর শ্রদ্ধা এবং বন্ধুদের আন্তরিক ভালোবাসায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজবাড়ী ও হাফেজীবাগ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় মানুষের স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, নূর মোহাম্মদ সাহেব কেবল উত্তরা ব্যাংক লিমিটেডের একজন সফল কর্মকর্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন বন্দরের শিক্ষা ও সামাজিক কাঠামোর এক শক্তিশালী অভিভাবক। তার সুদীর্ঘ সামাজিক ও সাংগঠনিক অবদানের তালিকায় রয়েছে: বি.এম স্কুল এন্ড কলেজের টানা তিন তিনবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য পদ। গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন। বন্দর ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা। সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন। শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে এলাকায় সামাজিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা। বাদ আসর আয়োজিত এই স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা অশ্রুসিক্ত নয়নে মরহুমের জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। দোয়া শেষে উপস্থিত কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। উল্লেখ্য, ৭০ বছর বয়সে ইন্তেকাল করা এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুকালে স্ত্রী, ৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে বন্দর এলাকায় যে শোকের ছায়া নেমেছিল, আজকের এই স্মরণসভা ও ইফতার মাহফিল যেন তাকে পুনরায় সাধারণ মানুষের হৃদয়ে জীবন্ত করে তুলল। বক্তারা বলেন, নূর মোহাম্মদ ব্যাংকারের মতো পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষের অভাব সমাজ দীর্ঘদিন অনুভব করবে।