রংপুরে কারাগারে থাকা এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলচেষ্টার অভিযোগে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল। মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান নামক দুটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তামজিদুরকে র্যাব গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।
থানা–পুলিশ সূত্র জানায়, অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ড পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমানসহ (মনু) অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ানের মহাব্যবস্থাপক (জিএম) রায়হান আহম্মেদ (পরাগ) ও মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল।
এনসিটিনিউজ২৪.কম