স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের র্যাংঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
সিমাগো ইনস্টিটিউশন বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা ২০২৬ সালের র্যাংঙ্কিং প্রকাশ করেছে। দেশভিত্তিক র্যাংঙ্কিংয়ের তথ্য মতে, ঢাবি, রাবি, জাবি, চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
২০২৫ সালের রাংকিং অনুযায়ী বেরোবির অবস্থান ছিল সপ্তম। সিমাগোর ওয়েবসাইটের তথ্য মতে, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যাংলোচনা করে র্যাংঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাংংকিং ও একসঙ্গে মিলিয়ে সার্বিক র্যাংঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাংঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ ও সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।
এনসিটিনিউজ২৪.কম