বাংলাদেশ
শনিবার | ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১.৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
সর্বশেষঃ
Logo নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত Logo হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ Logo দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী Logo ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ Logo বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব Logo পারস্পরিক আস্থার পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র উপদেষ্টা Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান Logo মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

দাঁতে ব্যথা থেকে হতে পারে হৃদরোগ-স্ট্রোক, কিভাবে ঝুঁকি বাড়ে

দাঁতে ব্যথা থেকে হতে পারে হৃদরোগ-স্ট্রোক, কিভাবে ঝুঁকি বাড়ে ছবির ক্যাপশন: দাঁতে ব্যথা থেকে হতে পারে হৃদরোগ-স্ট্রোক, কিভাবে ঝুঁকি বাড়ে
বেশ কয়েকদিন ধরেই দাঁতের যন্ত্রণা বা মাড়ি থেকে রক্ত পড়াকে অনেকেই নিতান্তই মুখের সমস্যা বলে এড়িয়ে যান। দাঁতের চিকিৎসকের কাছে যাওয়া মানেই যেন দাঁত তোলা বা ফিলিং করার মতো গতানুগতিক ধারণা। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, মুখের স্বাস্থ্যের সঙ্গে আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের এক গভীর ও সরাসরি যোগসূত্র রয়েছে। মুখের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে মাড়ির রোগ, নীরবে বাড়িয়ে তুলতে পারে হৃদরোগের মারাত্মক ঝুঁকি।

কিভাবে জড়িত মুখ ও হার্ট

বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হলো ব্যাকটেরিয়া ও প্রদাহ। আমাদের মুখে প্রায় ৭০০ প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে। যখন আমরা মুখের পরিচ্ছন্নতা নিয়ে উদাসীন থাকি, তখন দাঁতের গোড়ায় ও মাড়িতে খাদ্যকণা জমে ‘প্ল্যাক’ তৈরি হয়। এই প্ল্যাকে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে সংক্রমণ ঘটায়, যার ফলে ‘জিনজিভাইটিস’ হয়।

এই অবস্থায় মাড়ি ফুলে যায় এবং ব্রাশ করার সময় রক্তপাত হয়।

জিনজিভাইটিসের চিকিৎসা না করা হলে তা আরো বড় সমস্যা তৈরি করে এবং ‘পেরিওডোনটাইটিস’ নামক মাড়ির রোগে পরিণত হয়। এই অবস্থায় সংক্রমণটি মাড়ির অনেক গভীরে পৌঁছে যায় এবং দাঁতকে ধরে রাখা হাড় ও টিস্যু ক্ষতিগ্রস্ত হতে থাকে।

সমস্যার শুরু এখান থেকেই।

পেরিওডোনটাইটিসের কারণে মাড়িতে যে প্রদাহ ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তা শুধু মুখে সীমাবদ্ধ থাকে না। মাড়ির আলগা হয়ে যাওয়া রক্তনালির মাধ্যমে এই ক্ষতিকর ব্যাকটেরিয়া রক্তস্রোতে মিশে যায়। এরপর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং হৃৎপিণ্ডের ধমনিতে পৌঁছাতে পারে।

কিভাবে ঝুঁকি বাড়ে

অ্যাথেরোস্ক্লেরোসিস : রক্তে মিশে যাওয়া এই ব্যাকটেরিয়া হৃৎপিণ্ডের ধমনীর দেওয়ালে আটকে থাকা কোলেস্টেরলের সঙ্গে যুক্ত হতে পারে। এর ফলে ধমনি আরো সরু ও শক্ত হয়ে যায়, যাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস।

এটি রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রদাহ বৃদ্ধি : মুখের ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করলে শরীর তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রদাহ সৃষ্টিকারী প্রোটিন (সি রিয়াকটিভ প্রোটিন) তৈরি করে। এই প্রদাহ কেবল মুখে নয়, পুরো শরীরেই ছড়িয়ে পড়ে এবং রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে। এই প্রদাহ রক্ত জমাট বাঁধার প্রবণতাও বাড়ায়। আর এর ফলেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে।

এন্ডোকার্ডাইটিস : এটি বিরল হলেও মুখের ব্যাকটেরিয়া রক্তের মাধ্যমে বাহিত হয়ে হৃৎপিণ্ডের ভেতরের আস্তরণে সংক্রমণ ঘটাতে পারে। এটি হৃৎপিণ্ডের ভাল্ভকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

কাদের ঝুঁকি বেশি

যাদের ইতিমধ্যেই হৃদরোগ হয়েছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা ধূমপানের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে অপরিচ্ছন্ন মুখের স্বাস্থ্য এই ঝুঁকিকে আরো বাড়িয়ে তোলে। কারণ এই সমস্যাগুলোও শরীরে প্রদাহ বাড়াতে সাহায্য করে।

প্রতিরোধের উপায়

হৃদরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হার্টকে সুস্থ রাখার জন্য কেবল তেল-মসলাযুক্ত খাবার ত্যাগ বা ব্যায়াম করাই যথেষ্ট নয়, মুখের স্বাস্থ্যের দিকেও সমান নজর দেওয়া প্রয়োজন।

নিয়মিত ব্রাশ ও ফ্লস : দিনে অন্তত দুইবার সঠিক নিয়মে ব্রাশ করা এবং প্রতিদিন ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁক পরিষ্কার রাখা আবশ্যক।

নিয়মিত ডেন্টাল চেক-আপ : কোনো সমস্যা না থাকলেও বছরে অন্তত দুইবার দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে মুখ ও মাড়ির স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

স্বাস্থ্যকর জীবনযাপন : ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন করুন। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন।

সচেতনতা

মাড়ি থেকে রক্তপাত, মুখে দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া বা দাঁত আলগা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখলেই অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।