বাংলাদেশ
শনিবার | ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯.৫ জিলহজ্জ, ১৪৪৭ হিজরি
সর্বশেষঃ
Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড Logo রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধার Logo মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা Logo ফ্ল্যাট বাসায় গৃহকর্মীদের বিশ্রামের স্থান নিশ্চিত করা জরুরি Logo ভোটে নারী প্রার্থীদের বাধ্যতামূলক মনোনয়নসহ ৬ দাবি অধিকার ফোরামের Logo শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত: উপদেষ্টা শারমীন Logo নারী-শিশুর অধিকারকে নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার দেওয়ার আহ্বান Logo ৬ ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে, বিজেপি শিবিরে বিষণ্নতা Logo সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত Logo যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি, প্রয়োজনও নেই: ইরানের শীর্ষ কর্মকর্তা Logo ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ?

আল জাজিরার বিশ্লেষণ: নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক?

আল জাজিরার বিশ্লেষণ: নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক? ছবির ক্যাপশন: আল জাজিরার বিশ্লেষণ: নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক?
বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৪৯ সদস্যের এক বিশাল মন্ত্রিসভা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এই মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত দিক হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং রাজপথের লড়াইয়ে পরিচিত দুই মুখ নুরুল হক নূর এবং জোনায়েদ সাকির অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই দুই নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, যা বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্য বহন করছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পটুয়াখালী থেকে বিএনপির সমর্থন নিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেশজুড়ে পরিচিতি পাওয়া ৩৪ বছর বয়সি নূর ২০২৪ সালের জুলাই বিপ্লবেও অগ্রণী ভূমিকা পালন করেন।

অন্যদিকে, বামপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত মুখ ৫২ বছর বয়সি জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া–৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি এবং বর্তমানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। দুই নেতার কেউই বিএনপির মূল দলের সদস্য না হলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নূর এবং সাকিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, এটি জুলাই অভ্যুত্থানে তাদের বীরত্বপূর্ণ অবদানের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। দ্বিতীয়ত, বিএনপি তাদের জোটসঙ্গীদের যথাযথ মূল্যায়ন করার একটি বার্তা দিতে চেয়েছে।

তবে সিনিয়র নেতাদের সরিয়ে তাদের পূর্ণ মন্ত্রী করা বর্তমান পরিস্থিতিতে বিএনপির জন্য চ্যালেঞ্জিং ছিল বলে তাদের আপাতত জুনিয়র মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান মনে করেন, এটি মূলত জোটের অংশীদারদের পুরস্কৃত করার এবং দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি দেওয়ার একটি ভারসাম্যপূর্ণ কৌশল।

এদিকে, ২০২৪ সালের আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত শিক্ষার্থী নেতাদের দল ‘জাতীয় নাগরিক পার্টি‘ (এনসিপি) এই নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে প্রথম নির্বাচনি পরীক্ষায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। ৩০টি আসনের মধ্যে মাত্র ৬টিতে জয়লাভ করেছে তারা। দলের নেতা নাহিদ ইসলাম জয়ী হয়ে কনিষ্ঠতম সংসদ সদস্যদের একজন হিসেবে সংসদে বিরোধী দলে যোগ দিচ্ছেন।

বিশ্লেষকরা মনে করছেন, জোনায়েদ সাকি ও নূরকে সরকারে টেনে নিয়ে তারেক রহমান মূলত সংসদে শক্তিশালী হতে চাওয়া জামায়াত ও শিক্ষার্থী নেতাদের বিরোধী ব্লককে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কৌশল নিয়েছেন।

নতুন এই মন্ত্রিসভার সামনে এখন রাষ্ট্র সংস্কার এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ। অভিজ্ঞতাহীন একঝাঁক তরুণ নেতাকে নিয়ে তারেক রহমান কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালনা করেন, এখন সেটিই দেখার বিষয়।