বাংলাদেশ
শনিবার | ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১.৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
সর্বশেষঃ
Logo নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত Logo হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ Logo দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী Logo ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ Logo বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব Logo পারস্পরিক আস্থার পরিবেশ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র উপদেষ্টা Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান Logo মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা

আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা ছবির ক্যাপশন: আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা

অন্যান্য পেশার মতো আইন পেশায়ও নারীরা তাদের প্রতিভার সাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনজীবীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এর মধ্যে নারী আইনজীবী এক হাজার সাত শতাধিক।

সরকারের পক্ষে মামলা পরিচালনা করতে আইন কর্মকর্তা হিসেবেও নিয়োগ পাচ্ছেন নারীরা। ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মধ্যে ১১ জনই নারী। ১৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের মধ্যে ৩৬ জন নারী। সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত অঙ্গনে নারী আইনজীবীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও সিনিয়র অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জাগো নিউজকে বলেন, ‘নারীরা ঘরে-বাইরে কাজ করলেও আইন পেশায় আন্তরিকভাবে কাজ করছেন। সমাজ-সংসার সব কিছু গুছিয়েও আইন পেশার কাজে মনোযোগ দিচ্ছেন নারীরা।’ ভবিষ্যতে আইনসহ সব পেশায় নারীর অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘সুপ্রিম কোর্টে অনেক নারী আইনজীবী আছেন। তাদের মধ্যে অনেকেই খুব ভালো করছেন। নতুন যারা আইনজীবী হয়ে আসছেন, তাদের মধ্যেও আনুপাতিক হারে নারীর সংখ্যা উল্লেখ করার মতো। অন্যান্য শ্রেণি-পেশার মতো আইন পেশায় যেন আরও বেশি নারী আসেন এ প্রত্যাশা করছি।’ -অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া

আইন পেশায় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া জাগো নিউজকে বলেন, সমাজের সবক্ষেত্রে নারীরা যেমন এগিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও তার প্রতিফলন হচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নারী বিচারপতি নিয়োগ পেয়েছিলেন তিনজন। উনারা অবসরে চলে গেছেন। হাইকোর্ট বিভাগে নারী বিচারপতি রয়েছেন। আমাদের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অনেক নারী রয়েছেন।