বাংলাদেশ
শনিবার | ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯.৫ জিলহজ্জ, ১৪৪৭ হিজরি
সর্বশেষঃ
Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড Logo রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধার Logo মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা Logo ফ্ল্যাট বাসায় গৃহকর্মীদের বিশ্রামের স্থান নিশ্চিত করা জরুরি Logo ভোটে নারী প্রার্থীদের বাধ্যতামূলক মনোনয়নসহ ৬ দাবি অধিকার ফোরামের Logo শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত: উপদেষ্টা শারমীন Logo নারী-শিশুর অধিকারকে নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার দেওয়ার আহ্বান Logo ৬ ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে, বিজেপি শিবিরে বিষণ্নতা Logo সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত Logo যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি, প্রয়োজনও নেই: ইরানের শীর্ষ কর্মকর্তা Logo ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ?

বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী

বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী ছবির ক্যাপশন: বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী
পোশাক শিল্প কারখানার জন্য বিশ্ববিখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘ কোম্পানী নতুন মডেলের মেশিন বাজারে এনেছে। কোম্পানীর দাবী, নতুন এই মেশিনগুলির উপৎপাদন ক্ষমতা আগের চেয়ে বেশি। এগুলি অদক্ষ শ্রমিকরাও চালাতে পারবে। ফলে নতুন এ মেশিনগুলি নীট গার্মেন্ট সেক্টরে বিদ্যমান শ্রমিক সংকট সমাধানে ভূমিকা রাখবে। মেশিনগুলি ব্যবহার করা গার্মেন্ট মালিকরা বলছেন, নতুন মেশিনগুলি আসলেই আগের চেয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। তারা ইয়ামাতো কোম্পানীর বিক্রয়োত্তর সেবারও প্রশংসা করেন।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে ইয়ামাতো মেশিন শো আয়োজন করে ইয়ামাতো সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ এর বাংলাদেশ লিয়াজোঁ অফিস। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ১০০ টি গার্মেন্ট প্রতিষ্ঠানের সাড়ে তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে ইয়ামাতো সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ এর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার এম শামীম হোসেন বলেন, বাংলাদেশে শ্রম ব্যায় দিনে দিনে বেড়ে যাচ্ছে। দক্ষ শ্রমিকের অভাবও তৈরী হয়েছে। গার্মেন্ট ব্যবসা দিনে দিনে প্রতিযোগিতামূলক হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রয়োজন অটোমেটিক মেশিন যাতে বেশি উৎপাদন করা যায়, কিন্তু তুলনামূলক কম খরচে। এ বিষয়টি মাথায় রেখে ইয়ামাতো নতুন অটোমেশিনগুলির ডিজাইন করেছে।

অনুষ্ঠানে এসে  মেট্রো নিটিং ও ডাইং মিল এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম লাভলু  ও ফকির এ্যাপারেলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার আহসান হাবিব খন্দকার জানান, তারা আগে থেকেই ইয়ামাতো সুইং মেশিন ব্যবহার করছেন। এগুলি বাজারের অনেক মেশিনের চাইতে উন্নতমানের। নতুন মেশিনগুলি দেখে তাদের মনে হচ্ছে এগুলি আসলেই কম শ্রমিক বা অদক্ষ শ্রমিক দিয়ে পরিচালনা সম্ভব হবে। এবং আগের তুলনায় উৎপাদনও বেশি হবে।

রবিনটেক্স গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান গাজী জানান, ইয়ামাতোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ কোম্পানীর বিক্রয়োত্তর সেবা। মেশিন বিক্রির পর তারা প্রথমতঃ শ্রমিকদের বুঝিয়ে দিতে কারখানায় বেশ সময় ব্যায় করেন। এরপরেও মেশিনে যেকোন সমস্যা হলে তাদের ডাকলে পাওয়া যায়।