বাংলাদেশ
শনিবার | ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯.৫ জিলহজ্জ, ১৪৪৭ হিজরি
সর্বশেষঃ
Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড Logo রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধার Logo মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা Logo ফ্ল্যাট বাসায় গৃহকর্মীদের বিশ্রামের স্থান নিশ্চিত করা জরুরি Logo ভোটে নারী প্রার্থীদের বাধ্যতামূলক মনোনয়নসহ ৬ দাবি অধিকার ফোরামের Logo শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত: উপদেষ্টা শারমীন Logo নারী-শিশুর অধিকারকে নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার দেওয়ার আহ্বান Logo ৬ ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে, বিজেপি শিবিরে বিষণ্নতা Logo সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত Logo যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি, প্রয়োজনও নেই: ইরানের শীর্ষ কর্মকর্তা Logo ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ?

সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাট ২২টি

সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাট ২২টি ছবির ক্যাপশন: সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাট ২২টি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে আরও ৫টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ২২টি অস্থায়ী হাটের জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। নতুন করে শহরে ২টি, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২টি ও কদমরসুল অঞ্চলে বেড়েছে ১টি হাট।

এর আগে, গত ২২ মে সচিব নূর এ কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭টি হাটের তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে শনিবার (২৪ মে) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে হাটের সংখ্যা বাড়িয়ে ২২টি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে থেকে দুই দিন এসব হাটের দরপত্র বিক্রি চলবে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ মে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় দরপত্র খোলা হবে এবং চূড়ান্ত ইজারাদার নির্বাচন করা হবে।

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সিটি এলাকার সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা বালুর মাঠ, ৩ নম্বর ওয়ার্ডেও সাজু ডেভেলপারের খালি জায়গা (সাবেক বিডিডি এল-এর জায়গা), একই ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারী জনাব আব্দুল মতিন মাস্টার সাহেবের খালি জায়গা, ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশের নুরুল হুদার খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের বটতলা বালুর মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সংলগ্ন কাশেমপাড়ার খালি জায়গা, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, জালকুড়ি উত্তর পাড়া রাজ্জাক সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলের খালি মাঠ, ১৮ নং ওয়ার্ডের শহিদ নগর শহিদ রেজা সাহেবের খালি জায়গা, একই ওয়ার্ডের কড়ইতলা আলমাস সাহেবের বাড়ির পূর্বপার্শ্বে কাউসার আহম্মেদের এর খালি জায়গা, কদমরসুল অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা, একই ওয়ার্ডেও সমরক্ষেত্রের মাঠ ও আলী আহাম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি গোলন্দাজের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার খালি জায়গা, একই ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা এবং ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের মোতালেব সাহেবের বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসবে।