বাংলাদেশ
শনিবার | ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯.৫ জিলহজ্জ, ১৪৪৭ হিজরি
সর্বশেষঃ
Logo সড়ক পার হয়ে প্রতিবেশীর বাসায় যাচ্ছিলেন, বাসের চাকায় পিষ্ট হলেন নারী Logo সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে : বঙ্গবীর কাদের সিদ্দিকী Logo আব্দুল জব্বার - শত্রু তুমি বন্ধু তুমি Logo সীমান্ত হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস Logo শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অবশেষে বড় রেজাল্ট! | Iran Vs Trump Logo ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প Logo নারায়ণগঞ্জে ছিনতাইয়ে চেষ্টাকালে একজনকে পিটিয়ে হত্যা Logo 'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন Logo সূরা আল বুরুজের ঘটনা : জীবন্ত মানুষকে কেন আগুনে পোড়ানো হলো? | Surah Buruj Story | ইসলামিক গল্প বাংলা Logo ফেরেশতা ও শয়'তানকে যে ভাবে দেখতে পারবেন | Abdullah Bin Abdur Razzak Logo সামনে আরও বি/প/দ আছে | Iran Logo ইসরায়েলে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান! আঘাত করেছে নানা স্থানে | Iran Cluster Missile Logo চরম অর্থকষ্টে অভিনেতা শামীম, কাজ চেয়ে কাঁদলেন Logo নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৩৫ Logo আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার Logo বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড Logo রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধার Logo মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা Logo ফ্ল্যাট বাসায় গৃহকর্মীদের বিশ্রামের স্থান নিশ্চিত করা জরুরি Logo ভোটে নারী প্রার্থীদের বাধ্যতামূলক মনোনয়নসহ ৬ দাবি অধিকার ফোরামের Logo শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত: উপদেষ্টা শারমীন Logo নারী-শিশুর অধিকারকে নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার দেওয়ার আহ্বান Logo ৬ ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে, বিজেপি শিবিরে বিষণ্নতা Logo সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত Logo যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি, প্রয়োজনও নেই: ইরানের শীর্ষ কর্মকর্তা Logo ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ?

মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাজাও ১৬০ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র  ও কাঞ্চন পৌরসভার কেন্দুয়া ও খালপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব-১১ এর একটি দল কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে মাদক বিরোধী সাড়াশি অভিযান চালায়। অভিযানে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের  ১নং ওয়ার্ডের মমিন সিকদারের স্ত্রী হাসিনা বেগম, ৪ নং ওয়ার্ডের ফজলুর রহমানের স্ত্রী রহিমন বেগম, ছেলে মামুন মিয়া ও মাছুম মিয়া, আব্দুল ছামাদের স্ত্রী মঞ্জুরা বেগম, ২নং ওয়ার্ডের হাসান আলীর ছেলে আজগর আলী , ছামাদের ছেলে মিন্টু মিয়া,  সোহেলের স্ত্রী সুরাইয়া বেগম ও ৬নং ওয়ার্ডের জাবেদ মিয়ার ছেলে জাহিদ হাসান নামে ৯ মাদক কারবারীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাজা ও মাদক বিক্রির নগদ ৪০হাজার টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কাঞ্চন পৌরসভার কেন্দুয়া মায়ারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রহিম মোল্লার ছেলে শ্যামল মোল্লা, তারাইল এলাকার আব্দুর রশিদের ছেলে মোমেনকে এবং কেন্দুয়া খাল পাড় এলাকা থেকে মৃত বাছির উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম ও ইসলামপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়াসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।