২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মুন্সিগঞ্জে চার শতাধিক ফেনসিডিলসহ আটক-১

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে ৪৩০ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহিন শিকদার (৪০) নামে কে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটক শাহিন শিকদার শ্রীনগর উপজেলার বেজগাও গ্রামের মৃত আব্দুল মান্নান শিকদারের ছেলে।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব-১১ এর সিপিসি-১ এর সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তারা। এসব ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

র‍্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, ভারত থেকে ফেনসিডিল নিয়ে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সীমান্ত দিয়ে শিমুলিয়াঘাট ব্যবহার করে ঢাকায় যাচ্ছিল। বস্তায় ভরে গাড়ির ইঞ্জিন কাভারের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল মাদকদ্রব্য।

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা গেছে, এর আগে দুইবার মাদকের ট্রিপ দেওয়া হয়েছে এবং এবং তৃতীয়বারে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।