২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিলেটে নির্যাতনে অভিযুক্ত পুলিশকে বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে, দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে তথ্য চাইলে মাঝে মাঝে সহযোগিতা পাওয়া যাচ্ছে। কেউ কেউ নিরাপত্তা বাহিনী, আদালত নিয়েও অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য তদন্তে সঠিকভাবে করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বিচার সেটা আমাদের হাতে নয় এটা আদালত সিদ্ধান্ত নিবে এবং তারাও তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। তারা এই সমস্ত ক্ষেত্রে বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করবেন।

তিনি আরও বলেন, আমি মনে করি এই আইনটি পাশ হয়েছে, আপনারা দেখেছেন এসিড নিক্ষেপ একটা রেগুলার প্র্যাকটিস এর মত হয়ে গিয়েছিলো সেই এসিড নিক্ষেপ এর ব্যাপারে আমরা যখন সর্বোচ্চ সাজা ঘোষণা করলাম এবং ২/১ টা রায় ও দিলাম তখন থেকে কিন্তু কমে গিয়েছিলো। তো আমিও সেটাই মনে করি যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, এবং এটা কমে যাক এবং এই নির্যাতন থেকে নারীরা যেন মুক্তি পাই সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

ভুক্তভোগীরা সঠিক ভাবে বিচার পায় কিনা সে বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আমরা সঠিক বিচার ব্যবস্থা করার চেষ্টা করছি। যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আরও সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য সিআইডি, পিবিআই তৈরি করেছি। যখন পুলিশ পারছে না তখন সেটা পিবিআই এর কাছে দিয়েছি সিআইডি এর কাছে দিয়েছি। আপনারা দেখেছেন কতগুলো জটিল সমস্যার সমাধান করেছে সিআইডি ও পিবিআই।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল সবাই যেন সঠিক বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা। প্রধানমন্ত্রী আমাদেরকে সেভাবেই দিক নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের সাথে সাথে আমাদের আইন ব্যবস্থাও উন্নয়ন করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।