২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জের কামালিয়ারচর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছে এক শিশুসহ আরও ৩ জন।

সোমবার (০৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলোর কামালিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটির সাথে ধাক্কা লেগে দাঁড়িয়ে যায়। দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি।

সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ২ নারী। আহত ৪ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যান অটোরিকশা চালক মো. বুলবুল মিয়া।

তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় মৃত ওই দুই নারীর মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলার তালজসি গ্রামের আ. হামিদের মেয়ে জেসমিন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত অপর ৩ জনের মধ্যে মৃত এক নারীর ৪ বছরের শিশু বয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।