২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইংলিশদের বর্ষসেরা ক্রিকেটার ক্রিস ওকস

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

গেল বছরটা দুর্দান্ত কেটেছে ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসের। তার পুরস্কারও মিলেছে তার। ইংল্যান্ডে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস। টেস্টে সেরা পুরস্কার পেয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড। এছাড়া ওয়ানডেতে ডেভিড উইলি এবং টি-টুয়েন্টিতে ডেভিড মালান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

বর্ষসেরার পুরস্কার পেয়ে ওকস বলেন, ‘বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করছি।’

পুরুষদের পাশাপাশি সেরা নারী ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন সারাহ গ্লেন। পিসিএর বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার হয়েছেন জ্যাক ক্রলি।

তবে প্রতিবছরের মতো এ বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়নি। করোনার কারণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়নি বলে জানায় পিসিএ কর্তৃপক্ষ।

এক নজরে বর্ষসেরা খেলোয়াড়রা :

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার- ক্রিস ওকস
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- স্টুয়ার্ট ব্রড
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- ডেভিড উইলি
বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার- ডেভিড মালান
বর্ষসেরা নারী ক্রিকেটার- সারাহ গ্লেন
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার- জ্যাক ক্রলি