২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নাসিক ৩নং ওয়ার্ডে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মুক্তিনগর কবরস্থান রোডে আরসিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন হয়েছে। জাইকার অর্থায়নে প্রায় ৪ কোটি ৪৫ লাখ টাকার টেন্ডারে গত ৬ মাস ধরে মুক্তিনগর কবরস্থান রোড, মসজিদ রোড, কিসমত মার্কেট রোড, হক সুপার মার্কেট সংলগ্ন রোড সহ আরসিসি রাস্তা ও ড্রেনের কাজ শুরু হয়। ইতিমধ্যে ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়ার পর ৭ এপ্রিল শনিবার দুপুরে আরটিভি’র সাংবাদিক শাহাদাত হোসেন স্বপনের বাড়ীর সামনে থেকে ডিএনডি ক্যানেল পাড় রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করেন কাউন্সিলর শাহজালাল বাদল।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী জীবন বাবু, সুমন চন্দ্র দেবনাথ, ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, রিপন, আনু, শাহ আলম ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ, ইঞ্জিনিয়ার হাবিব ও কাঞ্চন সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

দীর্ঘদিন যাবত এ রাস্তাগুলো স্থানীয়দের চলাচলের অনুপোযোগী ছিল। ফলে প্রতিবছর বর্ষার মৌসুমে স্থানীয়দের চরম দুর্ভোগের শিকার হত। স্থানীয় মুরুবী আব্দুল লতিফ জানান, এ রাস্তাগুলো এমন করুন অবস্থা ছিল শুস্ক মৌসুমেও পানি জমে থাকতো। তাছাড়া ভাঙ্গা রাস্তার কারনে এই এলাকায় কোন প্রকার রিক্সা, এম্বুলেন্স ও প্রয়োজনীয় গাড়ী আসতে পারতো না। রাস্তা দ্রুত সংস্কার হওয়ায় আমরা খুশি।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় সাংবাদিক, আইনজীবি, পুলিশ ও বিভিন্ন পেশার লোকের বসবাস। গত সিটি নির্বাচনে কাউন্সিলর শাহ্ জালাল বাদল পুনরায় নির্বাচিত হওয়ার পর আমাদের রাস্তাগুলো দ্রুত নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়ার পর পরই কাজটি দ্রুত সম্পন্ন হয়। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুমন দেব নাথও সার্বক্ষনিক দেখভাল করার কারণে এই রাস্তাগুলো ভালো ভাবে সম্পন্ন হয়।

অপরদিকে ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল জানান, মুক্তিনগর এলাকার প্রতিটি রাস্তা পাথরের ঢালাই করা হচ্ছে। জনগণের কাছে অনুরোধ তারা যাহাতে ড্রেন গুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখেন এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে। তাছাড়া আমার ওয়ার্ডের অন্য রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে।