২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে প্রথম ধাপে ওমরাহ পালন শুরু

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

করোনা মহামারির কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর রোববার থেকে ওমরাহ করতে পারছেন মুসল্লিরা। প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের কাছে পবিত্র দুই মসজিদের জেয়ারত ও ওমরাহ পালনের জন্য প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি সুযোগ পাবেন। দিনে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারতের কাজ সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন। ওমরাহ পালনের জন্য মুঠোফোন অ্যাপ্লিকেশন ‘ইটার্মা’র মাধ্যমে আবেদন করতে হয়েছে। মহামারি করোনাভাইরাসের মধ্যে সীমিত পরিসরে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব সরকার এ অ্যাপ চালু করেছে। গত ২৭ সেপ্টেম্বর মুঠোফোন অ্যাপ্লিকেশন ইটার্মার মাধ্যমে ওমরাহ পালনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ওমরাহ চলাকালে মুসলমানদের কাছে পবিত্র নগরী মক্কার কাবা শরিফের পুরো আঙিনা প্রতিদিন ১০ বার জীবাণুমুক্ত করার কার্যক্রম চালানো হবে। ওমরাহ পালনে কাবা চত্বরে যাওয়ার আগে প্রত্যেক ওমরাহ পালনকারীকে জীবাণুমুক্ত করা হবে। প্রত্যেককে বোতলজাত জমজমের পানিও সরবরাহ করা হবে। পবিত্র হজ ছাড়া সারা বছর ওমরাহ করেন মুসলমানরা। তবে করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ ছিল ওমরাহ। আর করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় এবার পবিত্র হজ পালন করা হয়নি। সৌদি আরব জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে ওমরাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিদের ওমরাহ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নেবে দেশটি। তবে ওমরাহ পালনকারীরা কাবা চত্বরে তাওয়াফ সম্পন্ন করলেও হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বনে নিষেধাজ্ঞা রয়েছে। কাবা শরিফের বাইরে অস্থায়ী প্রাচীরের বাইরে থেকে তাওয়াফ সম্পন্ন করতে হবে।