২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২০ | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলে জাতীয় দলের নেতৃত্বভার ছেড়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন দেশসেরা অধিনায়ক। তবে করোনা পরবর্তী বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি। তিন দল নিয়ে বিসিবি একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। আগামী ১১ অক্টোবর মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। বাংলাদেশ টেস্ট দলের পুলে থাকা ক্রিকেটাররা একটি দুই দিনের ম্যাচ শেষ করেছেন। এরপর আরও একটি দুই দিনের ম্যাচ খেলবেন তারা। এরপর বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দল নিয়ে হতে পারে ওয়ানডে টুর্নামেন্টটি।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানতে পেরেছে, বিসিবির নির্বাচকরা মাশরাফিকে জিজ্ঞেস করেছেন খেলতে পারবেন কিনা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠা মাশরাফি জানিয়েছেন তার ফিটনেস খেলার পর্যায়ে নেই। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে দুই সপ্তাহ। কারণ তিনি বিসিবি আয়োজিত স্বতন্ত্র অনুশীলন করেননি। কিন্তু বিসিবির টুর্নামেন্টটি হবে এক সপ্তাহ পরে। মাশরাফি তাই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছেন।