২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধুর মাটির কেল্লাকে আধুনিক রূপ দিয়ে উপকূলীয় অঞ্চলে ৫৫০ টি শেখ মুজিব কেল্লা ও সারা দেশে ১ হাজার সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটির কেল্লা নির্মাণ করেছিলেন। তাই বঙ্গবন্ধুর সেই মাটির কেল্লাকে আধুনিক রূপ দিয়ে উপকূলীয় অঞ্চলে ৫শ’ ৫০টি কেল্লা নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান। তিনি আরো জানান, এই কেল্লার নাম দেয়া হয়েছে শেখ মুজিব কেল্লা। সারা দেশে আরো এক হাজার মাটির কেল্লা নির্মানের পরিকল্পনা রয়েছে। এছাড়াও দূর্যোগ মোকাবেলায় এক হাজার সাইক্লোন সেন্টার ও আশ্রয়কেন্দ্র নির্মানের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা জানান। সোনাকান্দা এলাকায় নৌ-বাহিনী পরিচালিত এই ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস এ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আদেশে দূর্যোগপূর্ণ এলাকার জন্য ৬০টি কিল লেয়িং (উদ্ধারকারি নৌ-যান) নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রাকৃতিক দূর্যোগ সময়ে এই কিল লেয়িংয়ে মানুষ ও গবাদি পশু নিরাপদ স্থানে পেঁৗছে দেয়ার কার্যক্রম চালানো হবে। পর্যায়ক্রমে দেশের প্রতি উপজেলায় দুইটি করে এই উদ্ধারকারি নৌ-যান দেয়ার কথা সরকার চিন্তা ভাবনা করছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর আক্তার হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সচিব মোহাম্মদ মহসীন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ডকইয়ার্ডের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।