২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘সৌদির চাকরিদাতারা কর্মী ছাটাই করলে সরকারের কিছু করার নেই’

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

সৌদী আরবের চাকরিদাতা বা কফিলরা বিদেশি কর্মী ছাঁটাই করলে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিদের ব্রিফ করার পর একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দেশে ফেরার পর করোনা পরিস্থিতির কারণে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তা দূর করতে সাত দেশের দূতাবাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের কথা ছিল। তবে, কুয়েতের আমীর মারা যাওয়ায় দেশটির কোনও প্রতিনিধি বা রাষ্ট্রদূত যোগ দেননি সভায়। সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইরাক এবং মালয়শিয়ার রাষ্ট্রদূত এবং লেবার কনস্যুলারদের দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, কফিল বা প্রতিষ্ঠানের মালিকরা কর্মী ছাটাই করলে সরকারের কিছু করার নেই। এছাড়া, বৃহস্পতিবার থেকেই সৌদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ১০টি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর সৌদি দূতাবাস ২৫ হাজার ভিসা নবায়ন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী। যারা প্রবাসে চাকরি হারাচ্ছেন তাদের জন্য সরকার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও জানান দুই মন্ত্রী।