২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরবাসীর সেবার প্রত্যয় নিয়ে বন্দর জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন 

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

আকাশ ছোয়াঁ প্রত্যয় নিয়ে বন্দর জেনারেল হাসপাতাল এলো সেবা নিয়ে”এই শ্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন হলো বন্দর জেনারেল হাসপাতাল। ২৭সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় বন্দর বাজারস্থ হোসেন টাওয়ারে  নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ হাসপাতালটির শুভ উদ্বোধন হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ সানাউল্ল্যাহ সানু।
বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মায়ের ছায়া গ্রুপের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর সঞ্চালনায় হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস।
প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ বলেন, বন্দরে এত সুন্দর একটি হাসপাতাল হওয়ায় সত্যিই আমরা আনন্দিত। আপনারা যারা হাসপাতালে সাথে রয়েছেন তারা হাসপাতালের সেবার মান যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সব সময় যেন ডাক্তার থাকে সেদিকে লক্ষ্য রাখবেন যাতে সার্বক্ষণিক কাঙ্ক্ষিত সেবা জনগণ পায়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহেবুবা সাঈদ, বন্দর উপজেলা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়া,২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, সংরক্ষিত ২২,২৩,২৪ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শাওন অংকন, ১৯,২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী শহিদ, বন্দর কদম রসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির,২২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আজহারুল ইসলাম ভূইয়া জিন্নাহ,মিয়া মোহাম্মদ উল্যাহ,বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ব্যবসায়ী চান মিয়া, রোটারিয়ান নুর ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আরিফ জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের অন্যান্য ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ৷