২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : কাদের

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশ। আজ রবিবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের নিজের বাসভবন থেকে অনলাইনে এ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অপরাধ করে কেউ পার পায়নি। তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়েছে। সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণের ঘটনায়ও প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, এ ঘটনায় কেউ যাতে ছাড় না পায়। অপরাধীরা যে দলেরই হোক, বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তারা সমালোচনা করার জন্যই নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে অংশ নিয়ে তারা পোলিং এজেন্ট দেয় না, প্রচার কার্যক্রমে অংশ নেয় না। ফলে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নৌকার প্রার্থীকে ভোট দিচ্ছে। পাবনার উপনির্বাচনের ভোটের ফলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পাবনার উপনির্বাচনেও তা দেখা গেছে। সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে।