২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সামনেই ভয়াবহ বিপদ অপেক্ষা করছে: ডব্লিউএইচও

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাসকে কেন্দ্র করে সামনেই ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলে ফের সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বিপদ থেকে বাঁচতে হলে সম্মিলিত লড়াই করতে হবে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। আজ শনিবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এমনটিই বলেছেন ডব্লিউএইচও’র জরুরী বিভাগের প্রধান মাইক রায়ান।

তিনি জানান, আগামী দিনে করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে। বিশ্বজুড়ে ইতোমধ্যেই প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। যদি সম্মিলিত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে অতিদ্রুতই এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে।

আজ থেকে ৯ মাস আগে চীন করোনা ভাইরাসের বিপদ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছিল। চীনের সতর্কতা বার্তা পাওয়ারও বেশ কিছুদিন পর ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে ‘পাবলিক হেলথ এমারজেন্সি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে বহু ঢিলেমির অভিযোগ উঠেছে। আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির কারণে করোনা আজ মহামারির আকার নিয়েছে। তবে পাল্টা অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দাবি, আমেরিকাসহ বহু দেশ তাদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিপদ এখনও বাকি আছে। এই মহামারি থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেখানে সংক্রমণ কমছে। যেখানে মানা হচ্ছে না, সেখানে বাড়ছে। সম্মিলিতভাবে এই ভাইরাস রুখে দেওয়ার চেষ্টা করতে হবে। সেটা যদি না করা যায় তাহলে বিপদ আসন্ন।

ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মিলিত পদক্ষেপ না নিলে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে দাবি করেছেন মাইক রায়ান।