২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শ্রীবরদীতে রাস্তা সংস্কারের অভাবে ৪ গ্রামের মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

মোঃতারিফুল আলম তমাল শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে রাস্তা সংস্কারের অভাবে ৪ গ্রামের মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের কর্ণঝুড়া বর্ডার রোড হতে চান্দাপাড়া, কুমারগাতি,বাবলাকোনা হয়ে হারিয়াকোনা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বর্ডার রোডের উত্তরে কর্ণঝুড়া নদীর বাধ সংলগ্ন রাস্তাটি নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পরেছে ৪ গ্রামের মানুষের যোগাযোগ ব্যাবস্থা। চলাচল করতে পারছেনা কোন যান বাহন। এছাড়াও উত্তর হারিয়াকোনা পর্যন্ত পৌছতে পাড়ি দিতে হয় ছোট বড় কয়েকটি ঝুড়া বা খাল । এ পথে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত। একটু বৃষ্টি হলে দূর্ভোগের যেন শেষ নেই পথচারীদের। যেন জীবন যুদ্ধের আরেকটি অংশ হিসেবে নিয়েছে যাতায়াত ব্যাবস্থা। ৪ টি গ্রামে শহশ্রাধিক পরিবারের বসত বাড়ী রয়েছে। হিন্দু মুসলিম খ্রীস্টার্ণসহ ছোট বড় মিলিয়ে প্রায় কয়েক হাজার মানুষের বাস। এপথে চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে স্কুল কলেজে পরুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত নিয়ে বিপাকে পরতে হয় অভিভাবকদের। কৃষি পণ্য বাজারজাত করতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষকদের। জরুরী প্রয়োজনে কোন রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া কোন ভাবেই সম্ভব হয়ে উঠেনা। নির্বাচনের সময় এলাকার রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গেলেও পরে তাদের আর কোন খোঁজ-খবর রাখেননা বলে অভিযোগ এলাকাবাসীর। হারিয়াকোনা ও বাবলাকোনা এলাকার বিরেশ রিছিল, আলীসন চিরান, মিঠুন সাংমা, সজিনাথ চিরান, সতিশ মারাক, প্রফিশন মারাকসহ আরও অনেকেই আক্ষেপ করে বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকা বলে কি উন্নয়নের মহা সড়কে আমাদের ঠাই হবেনা? এবং এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানান। এ রাস্তাটি সংস্কার হলে একদিকে বন্ধ হবে চুরাচালানি অন্যদিকে দ্রুত বদলে যাবে এ ৪ গ্রামের দৃশ্যপট। সিঙ্গাবরুনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মজনু বলেন, আমার পরিষদের ক্ষমতা সীমিত। এসব এলাকার রাস্তাঘাটগুলো সংস্কার করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন পাঠিয়েছি, মঞ্জুরী পেলেই কেবল সংস্কার করা সম্ভব।”