২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছেন : চীন

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়ানোর জন্য চীন মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে। কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রশ্নে এ মার্কিন নেতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বেইজিংকে জোরালোভাবে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর তারা ট্রাম্পকে দায়ী করে।  জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং জুন সাংবাদিকদের বলেন, ‘যখন আন্তর্জাতিক সম্প্রদায় কোভিড-১৯ মোকাবেলায় আন্তরিকভাবে লড়াই করছে তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।’

তিনি বলেন, এ ব্যাপারে আমি জোর দিয়ে বলতে পারি- যুক্তরাষ্ট্রের বক্তব্য সাধারণ পরিষদের স্বাভাবিক পরিবেশের সাথে একেবারেই বেমানান। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় বেইজিংকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেন এবং এ ভাইরাসকে তিনি ‘চীন ভাইরাস’ নামে অভিহিত করেন। এক সমাবেশের বক্তব্যের কথা স্মরণ করে ট্রাম্প চীনের ছড়ানো এ ‘প্লেগের’ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বিশ্বের প্রতি আহ্বান জানান।
ট্রাম্প এ মহামারি ছড়িয়ে পড়া প্রশ্নে বারবার চীনকে দায়ী করে আসছে। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।