২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:৩১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

উপনির্বাচন হওয়ায় ভোটারদের আগ্রহ কম ছিল : আ.লীগ

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচন হওয়ায় ভোটারদের আগ্রহ কম ছিল বলে জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বিএম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর আওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল প্রমুখ।

দীপু মনি বলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশনসহ সারাদেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলছে দেশের অগ্রগতি এবং উন্নয়নের পক্ষেই মানুষ থাকতে চায়। কাজেই আমরা বিশ্বাস করি জনগণ দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে এবং একটি সুন্দর ঢাকা বিনির্মাণে আওয়ামী লীগের প্রার্থীকে বেছে নেবেন। আমরা আশাবাদী আমাদের নৌকার প্রার্থীই বিজয়ী হবেন।’

এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘দেখুন বিরোধী দল বলতে সংসদীয় গণতন্ত্র অনুযায়ী সংসদে যারা বিরোধী দল তারাই হলো প্রকৃত বিরোধী দল। সংসদের বিরোধী দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য সব প্রকার পরিবেশ বজায় থাকা সত্ত্বেও বিএনপি নির্বাচন বর্জন করে চলেছে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে নিজেদের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা একের পর এক এ সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। তাতে কী উপকার হচ্ছে জানি না। তারা দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বাধা দেয়ার চেষ্টা করছে বার বার। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে। জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে এবং এ অগ্রযাত্রা অগ্রগতি অব্যাহত থাকবে।’

আরেক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘এ মেয়র নির্বাচন হলো উপনির্বাচন। আসলে খুব কম সময়ের জন্য তারা নির্বাচিত হচ্ছেন। সে কারণে হয়তো ভোটারদের মধ্যে আগ্রহ কিছুটা কম ছিল। এর আগেও কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তখন কিন্তু ভোটারদের সংখ্য ছিল চোখে পড়ার মতো। সব সময় যে ভোটারের উপস্থিতি বেশি থাকবে এমন নয়। অতীতেও কিন্তু এ ভোটার উপস্থিতি কম থাকার ইতিহাস রয়েছে। দেখা গেছে, যেখানে কাউন্সিলর প্রার্থীরা ছিলেন সেখানে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেক ছিল। যেখানে কাউন্সিলর প্রার্থী ছিল না সেখানে হয়তো কম ভোটার উপস্থিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনাগ্রহ থাকলে জাতীয় নির্বাচনে এত ভোট পড়তো না।’