২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মালদ্বীপে যাচ্ছেন শাকিব-মাহি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে টানা শুটিং করছে শাকিব খান ও মাহিয়া মাহিসহ ‘নবাব এলএলবি’ ছবির পুরো ইউনিট। ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে অনেকটাই ক্লান্ত তারা। এবার রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে মালদ্বীপে যাচ্ছেন শাকিব-মাহি, এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা অনন্য মামুন। অনন্য মামুন বলেন, ‘চলতি মাসের শুরুতেই আমরা শুট শুরু করেছি। রোদ-বৃষ্টি কোনো কিছুই আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আগামী সপ্তাহে আমরা ছবির সিকোয়েন্সের শুটিং শেষ করব। পরের সপ্তাহে শাকিব-মাহিকে নিয়ে মালদ্বীপে যাচ্ছি। সেখানে তাঁরা দুটি রোমান্টিক গানের দৃশ্যে অভিনয় করবেন।’

অনন্য মামুন আরো বলেন, ‘গানের দৃশ্যে আমি সুন্দর ও নতুন লোকেশন দেখাতে চাই। মালদ্বীপে অনেক সুন্দর লোকেশন রয়েছে। দর্শক নতুন লোকেশন দেখতে পাবেন।’ ছবিটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘আমি যে গল্প চিন্তা করেছি, সেটি ক্যামেরাবন্দি করতে পেরেছি। শাকিব খান, মাহিসহ পুরো ইউনিট অনেক সহযোগিতা করেছেন। আশা করি, ছবিটি দেখে সবাই পছন্দ করবেন।’ এ ছবির মধ্য দিয়ে সাত বছর পর জুটি বাঁধলেন শাকিব খান ও মাহিয়া মাহি। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করেছিলেন নির্মাতা পি এ কাজল। ‘নবাব এলএলবি’ ছবির প্রযোজনা সংস্থা ‘সেলিব্রেটি প্রোডাকশন হাউস’। এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ হয়েছে তাদের ব্যানারে। যে প্রতিষ্ঠানগুলো নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছে, তাদের অন্যতম এটি।