২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলার প্রেস হাউজে ভয়াবহ অগ্নিকান্ড

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ | আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বন্দরে ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলার প্রেস হাউজে ভয়াবহ অগ্নিকান্ড
বিশেষ প্রতিনিধি: সারা দেশের ন্যায় বন্দরে আকস্মিক ভূমিকম্পে বৈদ্যুতিক ট্রান্সফরমার তারে তারে ঘর্ষণে একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পরলে ওই সময় আগুন নিভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে। তবে আহতদের নাম পরিচয় তাতাৎক্ষনিক জানা যায়নি। এ ঘটনায় প্রানহানীর কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
দমকল কর্মীরা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধুয়ায় স্থানীয় ৩জন আহাত হয়। তারা স্থানীয় ভাবে প্রাথমিক চিৎিসা নেয়। তবে তাদের নাম জানা যায়নি।
কারখানার মালিক দুলহাস মিয়া জানান, ভূমিকম্পের সময় শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বৈদ্যুতিক দুই তারে সংস্পর্শ হয়ে আগুনের ফুলকি পরে কারখানার তুলার উপর সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাতে। অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরই বিকট শব্দে ট্রান্সফরমারটি কারখানার দেয়ালে আঘাত করে এবং তখনই আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরে হাইড্রলিক প্রেস মেশিনের জন্য তেলের ড্রাম রাখা ছিল। আগুন লাগার ফলে তেলে ড্রামগুলি বিকট শব্দে বিম্ফোরণ হতে থাকে। এতে করে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় তুলা ব্যসায়ী মনির হোসেন জানান, বিভিন্ন কারখানার তুলা জুলহান মিয়ার প্রেস হাউজে আনা হয় গাইট বাধার জন্য। এ সকল তুলা ভারত, নেপাল, চিনসহ বিভিন্ন দেশে রফতানি হয়। এ কারখানায় আমাদেরও মাল রয়েছে। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি।
এ ব্যপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জুন-২ এর উপ সহকারি পরিচালক ওসমান গণী বলেন,
আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনা স্থলে পৌছে কাজ শুরু করি। আমাদের ৫টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। পাশে একটি ডোবা থাকায় আমাদের কাজ করতে সহজ হয়েছে। তবে এতবড় একটি কারখানায় ফায়ার সেফটি আমাদের চোখে পড়েনি। আমরা এ বিষয়টি ক্ষতিয়ে দেখব। আর ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো যাবে।
এ ব্যপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আগুনের সংবাদ পেয়ে আমাদের ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।