২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয়

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ‘কুলি’ শিলোনামের সিনেমাটি ছিলো তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। এরপরে সাফল্য যেন তার সঙ্গী।
পপির অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেরই স্বপ্নের নায়িকায় পরিনত হন তিনি। আর সেই তালিকা থেকে বাদ যায়নি চিত্রনায়ক শিপনও। স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয় করার শখ ছিলো অনেকদিনের। অবশেষে ‘ভালোবাসার প্রজাপতি’র শিরোনামের সিনেমা দিয়ে শিপনের সেই স্বপ্নপূরণ হলো।

উচ্ছ্বাস প্রকাশ করে শিপন বলেন, সিনেমায় কাজ করার আগে থেকেই আমি পপি আপার কাজের ভক্ত। মনে মনে ইচ্ছে ছিল পপি আপার সঙ্গে কাজ করার। এবার সেই সুযোগটি ধরা দিয়েছে। আশা করছি, দারুণ একটি কাজ উপহার দিতে পারবো। রাজু আলীম-মাসুমা তানির পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ১২ নম্বর সেক্টরে দৃশ্যধারণের কাজ শুরু হয়। এতে পপির বিপরীতে রাজু আলীমকেও দেখা যাবে। রোমান্টিক গল্পের এই সিনেমায় পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপন অভিনয় করছেন গৌরব চরিত্রে এবং রাজু আলীম অভিনয় করছেন সৌরভ চরিত্রে।