২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৫০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয় : রাশেদ প্রধান

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫ | আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে জামায়াত এবং জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছিল। হাসিনামুক্ত বাংলাদেশে মহামান্য আদালতের আদেশে জাগপার পর জামায়াতের নিবন্ধন ফিরে এসেছে। জামায়াত তার রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। নির্যাতিত মজলুম সংগঠন জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়।

রোববার (১ জুন) সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাগপা আয়োজিত ‘একটি কলমের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন, সীমান্ত হত্যা, সীমান্ত দখল চলছে। আকাশসীমা লঙ্ঘন করে ভারত ড্রোন পাঠাচ্ছে।

মানিক মিয়া স্মরণে তিনি বলেন, কারানির্যাতিত সাংবাদিক ও রাজনীতিক মানিক মিয়া ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন করেছেন। শুধু শেখ মুজিবের কৃতিত্ব হিসেবে প্রচার করা হলেও, ছয় দফার আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেওয়ার পেছনে মানিক মিয়া ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানিক মিয়ার ছদ্মনাম মোসাফিরের লেখনী ও তার পত্রিকা ইত্তেফাকের ভূমিকা অবিস্মরণীয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
সূত্র –কালবেলা