২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দু’দিনের মধ্যেই জানা যাবে দেশে ভ্যাকসিন ট্রায়াল কবে: স্বাস্থ্য সচিব

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত আগামী দু’দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশের ৯টি কোম্পানি কাজ করছে। এরমধ্যে পাঁচটি কোম্পানির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ আছে। চীনের কোম্পানিকে ট্রায়ালের অনুমোদন দিয়েছি। তারা দুদিনের মধ্যে চিঠি দিয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত জানাবে। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা এগিয়ে আসবে।

তিনি আরো বলেন, ভারতের কোম্পানিও কিছু প্রস্তাব দিয়েছে। রাশিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। ইনসেপটা, পপুলার, বেক্সিমকো, হেলথ কেয়ার, স্কয়ারসসহ বড় কোম্পানিগুলোর কথা বলেছে তারা। বেলজিয়াম ও ফ্রান্সের কোম্পানিও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছি। একটি বিদেশি প্রজেক্টের ১০০ মিলিয়ন ডলার অর্থ আমরা বরাদ্দ রেখেছি। এছাড়াও আরও কিছু অর্থ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, আমরা প্রথমেই আড়াই থেকে তিন মিলিয়ন ভ্যাকসিন আনতে চাচ্ছি। যারা ফ্রন্টলাইনার তারা বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সাংবাদিকরাও ঘরের বাইরে কাজ করছেন, তারাও গুরুত্ব পাবেন। সাধারণ মানুষের জন্য কতটা অ্যাভেইলেবল করা যায় সেটি দেখছি। তবে যারা বয়স্ক মানুষ এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাদের আমরা অগ্রাধিকার দেব।