২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনের নতুন রেকর্ড

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবেদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ১৯৭৯ থেকে এখন পর্যন্ত ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক আশ্রয়প্রার্থীদের আবেদন রেকর্ড করা হয়েছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ১ লাখ ৮ হাজার ১৩৮ আশ্রয় প্রার্থী আবেদন করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। এছাড়া এ বছর ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ আবেদন পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই পরিসংখ্যানটি ছোট নৌকায় আগমনকারীদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে, যা গত কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে।

২০২৪ সালে ছোট নৌকায় আগমনকারী আশ্রয়প্রার্থীদের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। যদিও এটি ২০২২ সালের শীর্ষ পরিসংখ্যানের তুলনায় ২০ শতাংশ কম।

আনাদোলু জানিয়েছে, ২০২৪ সালে প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আশ্রয়প্রার্থীদের সংখ্যা ৫ শতাংশ কমে ৯০ হাজার ৬০০ জনে নেমে এসেছে, যা প্রায় এক লাখ ২৪ হাজার ৮০০ জনকে প্রভাবিত করেছে। তবে, এই কমে যাওয়া সত্ত্বেও ২০২২ সালের পূর্ববর্তী স্তরের তুলনায় এখনো বেশি।

হোম অফিস আরও জানিয়েছে, ২০২৪ সালে অভিবাসন আটক কেন্দ্রে রাখা মানুষের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে।

এদিকে, যুক্তরাজ্য ২০২৪ সালে দুই হাজার ২৫১ জনকে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসী ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এ সংখ্যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

আশ্রয়প্রার্থীদের সংখ্যা ও ফেরত পাঠানোর পাশাপাশি, নাগরিকত্বের জন্য আবেদনকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে দুই লাখ ৬৯ হাজার ৬০০ জন নাগরিকত্ব পেয়েছেন।