২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২০২৪ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যা করেছে ইসরাইল

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

২০২৪ সালে রেকর্ড সংখ্যক  সাংবাদিক হত্যা করা হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি নিহত হয়েছেন ইসরাইলের হাতে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বার্ষিক রিপোর্টে এ তথ্য জানানো হয়। বুধবার সিপিজে জানায়, গত বছর ১৮টি দেশে কমপক্ষে ১২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় আগে থেকে এ বিষয়ে রেকর্ড রাখা শুরু করে তারা। তার পর থেকে  গত বছরই ছিলো সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক বছর। এর আগে সবচেয়ে মারাত্মক বছর ছিলো ২০০৭ সাল। ওই বছর ১১৩ জন সাংবাদিক হত্যা করা হয়। এর মধ্যে বেশির ভাগ নিহত হন ইরাকের যুদ্ধকে কেন্দ্র করে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।  সিপিজের প্রধান জোডি গিন্সবার্গ বলেন, সিপিজের ইতিহাসে বর্তমান সময় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক। সিপিজের রিপোর্টে বলা হয়, ২০২৪ সালে অন্তত ৮৫ জন সাংবাদিক ইসরাইলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮২ জনই ছিলেন ফিলিস্তিনি। এদিকে ইসরাইলের বিরুদ্ধে ওই সকল হত্যা তদন্তে বাধা দেয়ার অভিযোগ করেছে সিপিজে। সাংবাদিকদের মৃত্যুতে তাদেরকেই দোষারোপ করা ও নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে এতগুলো সংবাদকর্মী হত্যার দায়ে কোনো প্রকার পদক্ষেপ না নেয়ার মতো অভিযোগ এনেছে। সিপিজের ওই রিপোর্ট অনুযায়ী গত বছর সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে সুদান ও পাকিস্তান। দুটি দেশেই ৬ জন করে সাংবাদিক হত্যা করা হয়েছে।

ওই রিপোর্টে আরো বলা হয়, ২৪ জন সাংবাদিককে তাদের কাজের জন্য ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। ওই ২৪ সাংবাদিকের মধ্যে ১০ জন ইসরাইলি সেনাবাহিনীর হাতে গাজা ও লেবাননে নিহত হয়েছেন। বাকি ১৪ জন হাইতি, মেক্সিকো, মোজাম্বিক, পাকিস্তান, মিয়ানমার, ইরাক, ইরান, সুদান ও ভারতে হত্যার শিকার হয়েছেন। ৪৩ জন ফ্রিল্যান্স সাংবাদিক প্রাণ হারিয়েছেন। যা গত বছরের মোট হিসাব থেকে ৩৫ শতাংশ বেশি। এর মধ্যে ৩১ জনই ফিলিস্তিনি। তারা গাজা থেকে রিপোর্ট করতেন। উল্লেখ্য, গাজায় আন্তর্জাতিক মিডিয়াকে বার বার বাধাগ্রস্ত করে এসেছে ইসরাইলি বাহিনী। ফলশ্রুতিতে ফিলিস্তিনিরাই সেখান থেকে রিপোর্টিং করেন। ২০২৫ সালেও সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞ চলমান আছে। খান ইউনিসে  এ বছর ৬ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে আহমেদ আল-শায়াহ অন্যতম।
মানবজমিন থেকে….