২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শবে বরাতে..চালের রুটি আর বুটের হালুয়ার রেসিপি

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

উপকরণ: চালের আটা ১ কাপ, লবণ ১ চা-চামচ, ঈষদুষ্ণ পানি পরিমাণমতো।

প্রণালি: চালের আটায় লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প গরম পানি দিয়ে ডো বানিয়ে নিন। ১০ মিনিট ভেজা একটা কাপড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর মণ্ড থেকে কিছুটা লেচি নিয়ে পাতলা করে বেলে নিন।

সব রুটি বেলা হয়ে গেলে উনুনে একটি তাওয়া বসিয়ে দিন। খুব ভালোভাবে তাওয়া গরম করে রুটি দিয়ে এপিঠ–ওপিঠ ভালোভাবে সেঁকে নিন। একটি শুকনা কাপড় দিয়ে রুটির মাঝখানে টিপে ধরলেই রুটি ফুলে উঠবে।

রুটি ফুলে উঠলেই নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

বুটের হালুয়া

চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ছড়িয়ে ঠান্ডা হতে দিনছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: বুটের ডাল ২ কাপ, দুধ ৬ কাপ, পানি ১ কাপ, চিনি আধা কাপ, জাফরান ১ চিমটি, গুঁড়া দুধ ১ কাপ, এলাচি ২-৩টি, দারুচিনি ৩-৪টি, মাখন বা ঘি আধা কাপ, সাজানোর জন্য কাজু ও কিশমিশ (ঐচ্ছিক)।

প্রণালি: বুট অন্তত ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর বুট ধুয়ে ৪ কাপ দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। প্রয়োজন অনুযায়ী বাকি দুধ যোগ করুন, যেন বুট নরম হয়। বুটের গুণগত মানের ওপর নির্ভর করবে কতটুকু দুধ প্রয়োজন হবে। একটি ফুড প্রসেসরের সাহায্যে সেদ্ধ বুটকে মসৃণভাবে পেস্ট করে নিন। পেস্ট অত্যধিক শুকনা হলে দুধ যোগ করুন।

একটি মোটা তলার প্যানে মাঝারি আঁচে চিনি ও পানি দিয়ে শিরা তৈরি করুন। শিরায় বুটের পেস্ট ও জাফরান যোগ করুন। অল্প আঁচে রান্না করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। গুঁড়া দুধ যোগ করুন। মিশ্রণটি আঠালো হয়ে প্যানের তলা ও পাশ থেকে উঠে না আসা পর্যন্ত রান্না করুন।

চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ছড়িয়ে ঠান্ডা হতে দিন। এলাচি ও দারুচিনি যোগ করুন। মাখন বা ঘি যোগ করুন। হালুয়া ডায়মন্ড আকৃতির বরফি বা পছন্দমতো আকৃতিতে কাটুন এবং কাজু ও কিশমিশ দিয়ে সাজান।