২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর পর এবার লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠনটির আরেক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ওই নেতার নাম নাবিল কাওউক। গতকাল শনিবার এক বিবৃতিতে এ দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নাবিল কাওউক হিজবুল্লাহর নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। গতকাল যুদ্ধবিমানের মাধ্যমে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন নাবিল কাওউক। ইসরায়েল ও দেশটির নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি। তবে নাবিলের হত্যা নিয়ে ইসরায়েলের দাবির বিষয়ে এখনো মুখ খোলেনি হিজবুল্লাহ।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে হামলা বাড়ায় ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত দেশটিতে নারী, শিশুসহ প্রায় ৮০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এ ছাড়া দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।