২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম চার সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৫ লাখ ডলার।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে সেপ্টেম্বর মাসে।

সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়াও এই মাসের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর এ মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠনের পর। তার ধারাবাহিকতায় গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।