২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে সেনা বাহিনীর হাতে সোনারগাঁও উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর গ্রেপ্তার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদাবাজির অভিযোগে সেনা বাহিনীর হাতে সোনারগাঁও উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর গ্রেপ্তার

নারায়নগঞ্জ প্রতিনিধি….

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুতপাতে  গড়ে ওঠা দোকানে চাঁদাবাজির অভিযোগে  সোনারগাঁও উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান(৪৮)কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল রোববার ভোর রাতে  হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে  তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্ট শেখ হাসিনা ত্যাগের  পর  আতাউর রহমান দলের পদপদবির দাপটে  মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটের  ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানদারের  কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে  খুলে  খুলে দেয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়  সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে প্রতি  দোকান থেকে প্রতিদিন  ৫০০ টাকা চাঁদা আদায় করে আসছে।  মোগরাপাড়া চৌরাস্তা থেকে রাজধানীতে চলাচলরত নাফ, বোরাক, ট্রাক স্ট্যান্ডসহ  পরিবহন সেক্টর থেকে  গনহারে  চাঁদাবাজির অভিযোগ রয়েছে আতাউরের বিরুদ্ধে ।  এছাড়াও আতাউর রহমান,  মোতালেব কমিশনার সহ বিএনপির একাধিক নেতা টিপরদী এলাকায় অবস্থিত  মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোনে শিল্প প্রতিষ্ঠান  দখলে নেয়।  দেশে অস্থিতিশীল অবস্থা থাকার সুযোগে একের পর এক অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতের  ঘটনায় মামলা দায়ের করে ব্যবসায়ী সহ নানা পেশার মানুষের কাছ থেকে  মোটা অংকের অর্থ  বানিজ্যের বিস্তর  অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান,  সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারকৃত আতাউর রহমানের  ভাতিজা হৃদয় (৩৩) অনিক (২৬) সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও  স্ত্রী বিউটি ছত্র ছায়ায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে । শেখ হাসিনা দেশ  ত্যাগের পর আতাউর রহমান বিএনপির পদপদবির দাপটে সন্ত্রাসী স্বর্গরাজ্যে পরিনত করে তুলেছে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা।