২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী একটি ব্যাটারী কারখানা নোটিশ প্রদানের মাধ্যমে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।  আজ বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড, আবদুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় এসে কর্তৃপক্ষের কাছে কারখানা বন্ধের নোটিশ হস্তান্তর করেন। পরে   কারখানার গেইটের সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেয় পরিবেশ অধিদপ্তরের টিম। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায়  চীনা মালিকাধিন ডংজি লংজিভিটি নামের ব্যাটারী তৈরির কারাখানা পরিদর্শন করেন। এ সময় কারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বর্জ্য ও কালো ধোয়ায়   পরিবেশ দুষণের প্রমাণ পান। এ ছাড়া কাগজপত্রেও অনিয়ম পান।  এরপর তদন্ত শেষ না পযন্ত  কারখানাটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।  পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ,  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিন আল জিহান এ সময় উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন,  পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের মেয়াদ জুলাই মাসে শেষ হয়েছে। কর্তৃপক্ষ নবায়নের জন্য আবেদন করেছিল। কিন্তু আবেদনটি যথাযথ না হওয়ায় নবায়ন করা হয়নি। কারখানার বর্জ্য পরিশোধনাগারটি অকাযকর অবস্থায় রয়েছে।  কারখানাটি  পরিবেশ দূষণ ঘটাচ্ছে। এ জন্য এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের অনুমতি ছাড়া কারখানাটি আর চালাতে পারবেনা।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মোহাইমিন আল জিহান বলেন, ব্যাটারী কারখানাটি কয়েক দফা পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে। দুই দিন আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গত  মঙ্গলবার কারখানার বিষাক্ত ধোঁয়ায় লক্ষণখোলা ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় ও দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার  ৩০  শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।  এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবেরোধ করে।