২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ে কুকুরের কামড়ে নার্সসহ আহত ১৪

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ে কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। বেশির ভাগ মানুষের পায়ে কামড়ে দিয়েছে কুকুর। যদিও এখন পর্যন্ত কোনো কুকুর শনাক্ত বা আটক করা যায়নি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রথম এক যুবককে একটি কুকুর কামড়ে দেয়। এরপর শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধাক্কামারাসহ বিভিন্ন এলাকায় আরও ১৩ জন কুকুরের কামড়ের শিকার হন। কুকুরের কামড়ে আক্রান্ত রোগির সংখ্যা আরও বাড়তে পারে বলে ভুক্তভোগীরা জানান।

আক্রান্ত রোগীরা হলেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম (২৮), জেলা শহরের মিঠাপুকুর এলাকার আতাউর রহমান (৫৯) ও নজরুল ইসলাম (৫৫), লিচুতলা এলাকার রাজু (৪৫), ডোকরোপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), ধাক্কামারা এলাকার আবুল কালাম (৬৬), কামাতপাড়া এলাকার জাবেদ আলী (২৬), মাগুরা খালপাড়া এলাকার নাইম (২২), গলেহা কান্তমনি এলাকার রনি (২৫), জগদল এলাকার ফেরদৌস আলী (২৬), অমরখানা এলাকার আবু মুসা (২২), দোমনি এলাকার আইনুল হক (৬০), দর্জিপাড়া এলাকার সিদ্দিকুল ইসলাম (২১), ময়দানদিঘি এলাকার বাঁধন (২০)।

এদিকে কুকুর দুইটিকে শনাক্ত করে ধরতে পৌরসভার পক্ষ থেকে একটি দল মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় খোঁজ করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, হালকা হলুদ গলায় সাদা রঙের এবং কালো সাদা রঙের দুটি কুকুর রাস্তায় ঘুরে এভাবেই কামড়ে চলেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম বলেন, ডিউটি শেষে আমি বাড়ি ফিরছিলাম। হুনডা শোরুমের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি কুকুর আমাকে কামড় দেয়। কামড়ে অনেক বড় ক্ষত হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসা নিয়েছি।

কুকুরের আক্রমণের শিকার ফেরদৌস আলী বলেন, জেলা প্রশসকের কার্যালয়ে গেটের সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম। এ সময় হালকা হলুদ ও গলায় সাদা রঙের একটি কুকুর আমার পায়ে কামড়ে ধরে। আমি পড়ে যাই। পরে আমার সঙ্গে থাকা আমার স্যার আমাকে হাসপাতালে নিয়ে যান।

আক্রমণের শিকার রাজু ইসলাম বলেন, আমি নামাজ পড়ে জেলা শহরের ন্যাশনাল ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কালো সাদা রঙের কুকুর আমার পায়ে কামড় দেয়।

প্রত্যক্ষদর্শী স্বপন দাস বলেন, আমার সামনেই দুজনকে কুকুরটি কামড় দিয়েছে। যেখানে যাকে পাচ্ছে কামড় দিচ্ছে। আর কামড় দিয়ে এক সেকেন্ডও দেরী করছে না দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। কুকুরটিকে শনাক্ত করে ধরতে না পারলে আরও অনেকে আক্রমণের শিকার হবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভুইয়া কালবেলাকে বলেন, এখন পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ১৪ জন চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন। কারো কারো গভীর ক্ষত থাকায় আড়াইজি ইনজেকশন দেওয়া হয়েছে।

পঞ্চগড় পৌরসভার প্রশাসক আব্দুল কাদের বলেন, আমরা বিষয়টি জানার পর কুকুরটি শনাক্ত করে ধরতে একটি টিম গঠন করেছি। তারা জেলা শহরের বিভিন্ন এলাকায় কুকুরটির খোঁজ করছে। এ বিষয়ে আমরা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তবে আমাদের কুকুর ধরার আধুনিক জিনিসপত্র নেই।

উল্লেখ্য, সম্প্রতি পঞ্চগড় পৌর এলাকায় রাত হলেই বাড়ে কুকুরের উৎপাত।