২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিয়ে করছেন রোনালদো

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল দুনিয়ার এক জীবন্ত কিংবদন্তির নাম। সর্বদা থাকেন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর এবার সেই রোনালদো বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। কনে তার দীর্ঘদিনের বান্ধবী মডেলকন্যা জর্জিনা রদ্রিগেজ। ইতোমধ্যেই জর্জিনাকে বিশ্বের সবচেয়ে দামি বাগদান আংটিটি উপহার দিয়েছেন সিআর সেভেন। বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও এখন থেকেই ফুটবল বা শোবিজ দুনিয়ায় সাজসাজ রব। এ বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই রোনালদো ভক্তদের। ২০১৬ সাল। রোনালদো তখন রিয়াল মাদ্রিদের তারকা। ঠিক সেই সময় একদিন মাদ্রিদ শহরের গুচির এক শোরুমে রোনালদোর সাথে দেখা জর্জিনা রদ্রিগেজের। তিনি তখন ছিলেন সেই শোরুমের সাধারণ একজন কর্মী। আর সেই প্রথম সাক্ষাতেই দুজনের মন দেয়া-নেয়ার পালা শেষ হয়।

রূপকথার সেই কাহিনি যে সেখান থেকেই শুরু। তার পরের গল্পটা অবশ্য সবার কম বেশি জানা আছে। ২০১৬ থেকে ২০২০। চার বছর ধরে একই ছাদের নিচে থাকছেন রোনালদো-রদ্রিগেজ। তখন থেকেই সাজানো শুরু করেছেন নিজেদের সংসার। আস্থা হওয়ার চেষ্টা করেছেন সিআর সেভেনের। আর প্রতিটা ম্যাচেই থেকেছেন গ্যালারিতে। উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন রোনালদোকে। সেই রদ্রিগেজকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা। রোনালদোর জীবনে প্রেম এর আগেও অনেকবার এসেছে। যার কোনোটাই বেশিদিন টিকেনি। তবে রাশিয়ান মডেল ইরিনা শায়কের সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিল রোনালদোর। কিন্তু সেই সম্পর্কটাও ভেঙে যায়। এ ছাড়া ২০০৭ সালে রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের জন্ম হয়। যার মায়ের নাম আজও প্রকাশ করেনি সিআর সেভেন। ২০১৭ সালে স্যারোগেসির মাধ্যমে জমজ কন্যা সন্তানের বাবা হন রোনালদো। আর ২০১৭ সালে রোনালদো-রদ্রিগেজের ঘর আরও করে জন্ম নেয় অ্যালেনা মার্টিনা নামে এক কন্যা সন্তান। ২০১৮ সালেই স্প্যানিশ মডেল রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। আর এবার বিশ্বের সবচেয়ে দামি বাগদান আংটিটি রদ্রিগেজের অনামিকায় পরিয়ে দিয়ে বিয়ের আগাম বার্তাই ভক্তদের জানিয়ে দিলেন সিআর সেভেন।