২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর–এন সিটিনিউজ২৪.কম

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মণ্ডলের বাজার) গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু কামাল।

নিহতরা হলেন- ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (৩০) এবং তার স্ত্রী কমলি রাণী (২৬)। বিধান ইজিবাইক চালক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে বিধান বাড়িতে ইজিবাইক চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। চিৎকার শুনে কমলি রাণী তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ পরিদর্শক রাজু কামাল বলেন, অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিধানের বাবা থানায় একটি ইউডি মামলা করেছেন।