২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদেরবিরুদ্ধে অবস্থান কর্মসূচি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

রূপগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের

বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রেজাউল করিম, শ্রমিকদল নেতা কাজী কনক, বিএনপি নেতা গোলাম মোস্তফা, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, যুবদল নেতা ওসমান গনি, ছাত্রদল নেতা ইমরান হাসান হৃদয়, শাহ আলম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াস ভুঁইয়া, মোমেন ভুঁইয়া, নাঈম খান, ইউনিয়ন শ্রমিকদল নেতা দেওয়ান ছাদেক, নুরুল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজদের নৈরাজ্য ঠেকাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, রূপগঞ্জ ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ৮ লেনের মধ্যে ৬ লেন হকাররা দখলে নিয়ে ব্যবসা করছেন। পুলিশ, যুবদল, ছাত্রদল ও সন্ত্রাসীরা এসব ফুটপাত ও সড়ক দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ২০০ টাকা করে চাঁদা আদায় করছে। প্রতিদিন প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে স্থাণীয়রা জানান। মহাসড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বসানোর কারণে চরম যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ ও যাত্রীরা। এসব দুর্ভোগ নিধনে প্রশাসনের উধ্বর্তন মহলের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।