২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ও খুনি হাসিনার দ্রুতবিচারের দাবিতে খেলাফত মজলিসের গণ সমাবেশ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ও খুনি হাসিনার দ্রুত
বিচারের দাবিতে খেলাফত মজলিসের গণ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ খুনি হাসিনার দ্রুত বিচার, দূর্নিতীবাজদের গ্রেপ্তার ও দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত সহ ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবার গুলোর দ্বায়ীত্ব গ্রহণ এবং দালাল মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে গণ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক ডিআইটি চত্বরে ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার জন্য পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লীতে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন। কিন্তু তিনি ভুলে গেছেন, এবার ছাত্র-জনতাসহ খেলাফত মজলিসের নেতা কর্মিরা জেগে উঠেছে, তারা রক্ত দেওয়া শুরু করেছে, রাজপথ ছাড়ে নাই। ৫ তারিখেও রাজপথে ছিল, এখনো আছে। এই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার মত সামর্থ তাদের রয়েছে ইনশাআল্লাহ। আমাদের আজকের অবস্থান ঐক্য ও সম্প্রীতির অবস্থান। আজকের এ সমাবেশ ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে গণ মানুষের নেতা খেলা মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বলেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে বিগত ১৫ বছরের সকল গুম, খুন, দুর্নীতি ও অর্থপাচারের বিচার শুরু করুন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের আইনের কাঠগড়ায় দাঁড় করান। যারা মানুষ খুন করেছে, যারা খুনের হুকুমদাতা সকলকে আইনের আওতায় আনুন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাত্র-জনতা দেখতে চায়।

গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও দারুল উলুম দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী। অন্যান্যের মধ্যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ প্রমুখ। গণ সমাবেশে বজ্রকন্ঠে সঞ্চালনায় ছিলেন, ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বির আহম্মেদ।

সমাবেশ শেষে ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় শহীদ মিনার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মিছিলটি সমাপ্তি হয়।