২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিগারেট থেকে অগ্নিকাণ্ড, দুই বছরে ৭ হাজার ৭১ ঘটনায় ক্ষতি ৪৮ কোটি

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বাংলাদেশে অগ্নিকাণ্ডের প্রধান তিনটি কারণের মধ্যে সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত টুকরো থেকে আগুন লাগার ঘটনা অন্যতম একটি কারণ বলে এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এই ঘটনা থেকে ২০২১ ও ২০২২ সালে ৭ হাজার ৭১টি অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৮ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হওয়ার তথ্যও গবেষণা প্রতিবেদনে উঠে আসে।বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘রেস্টুরেন্টে ধূমপানের জন্য নির্ধারিত স্থান: জনস্বাস্থ্য হুমকিতে: গবেষণা প্রতিবেদন প্রকাশ’ অনুষ্ঠানে এসব তথ্য জানান টিসিআরসি’র প্রজেক্ট ম্যানেজার ফারহানা জামান লিজা।

যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছে, এইড ফাউন্ডেশন, বিএনটিটিপি, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাস্, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, মানস্, নাটাব, ডাব্লিউবিবি ট্রাস্ট এবং টিসিআরসি।গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ফারহানা জামান লিজা বলেন, ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশে যত অগ্নিকাণ্ড ঘটে তার প্রধান তিনটি কারণের একটি হলো সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত টুকরো থেকে আগুন লাগার ঘটনা।তিনি বলেন, ২০২১ সালে শুধু বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে ৩ হাজার ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে এই হার মোট অগ্নিকাণ্ডের ১৪ দশমিক ৭৮ শতাংশ। এতে ক্ষতি হয়েছে ১৩ কোটি ৪১ লাখ টাকা।২০২২ সালে একই কারণে ৩ হাজার ৮৭৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা মোট অগ্নিকাণ্ডের তুলনায় ১৬ দশমিক ০৮ শতাংশ। ক্ষতি হয়েছে ৩৪ কোটি ৬৪ লাখ টাকার বেশি। এছাড়াও বিগত ৫ বছরে বিড়ি-সিগারেট থেকে ১৭ হাজার ৭৯৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।