২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৫০ নারী এমপি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন।বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে বিকেল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টার আগেই সেখানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে সংসদ সচিবালয়।

প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।গত রোববার ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা

  • ১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
  • ২. দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
  • ৩. আশিকা সুলতানা (নীলফামারী)
  • ৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)
  • ৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
  • ৬. জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)
  • ৭. রুনু রেজা (খুলনা)
  • ৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
  • ৯. ফারজানা সুমি (বরগুনা)
  • ১০. খালেদা বাহার বিউটি (ভোলা)
  • ১১. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
  • ১২. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
  • ১৩. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
  • ১৪. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
  • ১৫. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)
  • ১৬. আরমা দত্ত (কুমিল্লা)
  • ১৭. লায়লা পারভীন (সাতক্ষীরা)
  • ১৮. মুন্নুজান সুফিয়ান (খুলনা)
  • ১৯. বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)
  • ২০. শবনম জাহান (ঢাকা)
  • ২১. পারুল আক্তার (ঢাকা)
  • ২২. সাবেরা বেগম (ঢাকা)
  • ২৩. শাম্মী আহমেদ (বরিশাল)
  • ২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)
  • ২৫. ঝর্ণা আহসান (ফরিদপুর)
  • ২৬. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)
  • ২৭. সাহেদা তারেক দীপ্তি (ঢাকা)
  • ২৮. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
  • ২৯. শেখ আনার কলি পুতুল (ঢাকা)
  • ৩০. মাসুদা সিদ্দিক রোজী (নরসিংদী)
  • ৩১. তারানা হালিম (টাঙ্গাইল)
  • ৩২. শামসুন নাহার (টাঙ্গাইল)
  • ৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)
  • ৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)
  • ৩৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
  • ৩৬. নাজমা আক্তার (গোপালগঞ্জ)
  • ৩৭. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)
  • ৩৮. আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)
  • ৩৯. কানন আরা বেগম (নোয়াখালী)
  • ৪০. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
  • ৪১. ফরিদা খানম (নোয়াখালী)
  • ৪২. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
  • ৪৩. ডরথি তঞ্চঙ্গা (রাঙ্গামাটি)
  • ৪৪. সানজিদা খানম (ঢাকা)
  • ৪৫. নাছিমা জামান ববি (রংপুর)
  • ৪৬. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
  • ৪৭. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)
  • ৪৮. রুমা চক্রবর্তী (সিলেট)
  • ৪৯. সালমা ইসলাম (ঢাকা)- জাতীয় পার্টি
  • ৫০. নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)- জাতীয় পার্টি