২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন মিশা-ডিপজল

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন ঢাকাই সিনেমার দুই দাপুটে অভিনেতা-খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর।  জানা গেছে, এই প্যানেলের সভাপতি প্রার্থী হচ্ছে মিশা সওদাগর আর ডিপজল হবেন সাধারণ সম্পাদক। প্যানেলে জয় চৌধুরীও থাকছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে।

বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা ডিপজল বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর সমিতিতে এর আগে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।এদিকে বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা মিশা সওদাগর। যেখানে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন আর ক্যাপশনে লিখেছেন, ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ,,ছোট বড় কোন প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম , বর্ণ , ছোট বড় কোন প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী । আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।মিশার এমন পোস্টের পর আরও পরিষ্কার হয়ে গিয়েছে যে এক হয়ে নির্বাচন করছনে ডিপজল-মিশা।অন্যদিকে, বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাই সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এখন ব্যস্ত সভাপতির খোঁজে।