২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রমজানে নিত্যপণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, আগামী রমজানে কোনো নিত্যপণ্যের সংকট হবে না। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহে আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে। সেই সঙ্গে খেজুরের ট্যাক্সও কমিয়ে দেওয়া হয়েছে।আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আহসানুল ইসলাম টিটুর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। আমরা আশা করছি ভারতসহ অন্যান্য পাশ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি তা আমরা কাজ করব। এ ছাড়া চালের কোনো সংকট নেই। আমাদের প্রায় ১৭ লাখ টনের ওপরে চালের মজুদ রয়েছে।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো তাদের পণ্যটি সরাসরি তারা সারাদেশে সরবরাহ করতে পারতো। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দুই চারজন আছে। তারা যেনো এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে যে জন্য আমরা ব্যবস্থা করব।তিনি বলেন, খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেনো পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা ব্যবস্থা করব। আমরা যেনো দুই, চার, পাঁচ দশটা কোম্পানি কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে। আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে।সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।