২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কারাগারে মারা গেলেন পুতিনের কট্টর সমালোচক নাভালনি

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি মারা গেছেন। মৃত্যুর সময় তিনি আর্কটিক সার্কেলের কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কারা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে বিবেচনা করা হয় নাভালনিকে। বিভিন্ন রাজনৈতিক মামলায় ১৯ বছর কারাগারে ছিলেন তিনি।গত বছরের শেষের দিকে তাকে একটি আর্কটিক পেনাল কলোনিতে স্থানান্তরিত করা হয়। এটিকে বলা হয় রাশিয়ার সবচেয়ে কঠিন জেলগুলোর মধ্যে একটি।ইয়ামালো-নেনেৎস জেলার জেল কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার হাঁটার পরে তিনি ‘অসুস্থ বোধ করেছিলেন’। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।নাভালনির মৃত্যুর খবরে এখনই কোনো মন্তব্য করবেন না বলে রাশিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী লিওনিড সলোভিভ।