২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা মোকাবিলায় ১১.২ বিলিয়ন আর্থিক সহায়তা এডিবি’র

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

করোনা মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় ১১ দশমিক ২ বিলিয়ন ডলার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।  এছাড়া উন্নয়ন অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ৭ দশমিক ২ বিলিয়ন ডলারের কো-ফাইন্যান্সিং করেছে এডিবি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবি’র ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার প্রভাব থেকে রক্ষা পেতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরের উন্নয়নশীল অর্থনীতির সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ এডিবি।  এডিবি’র প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের অঞ্চল অনিশ্চিত সময়ের মুখোমুখি হয়েছে। একটি টেকসই, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পুনরুদ্ধারে আমরা কাজ করছি। আমাদের সদস্যদের সঙ্গে কয়েক দশক ধরে সহযোগিতা নিয়ে পারস্পরিক বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়েছি।’ এডিবি প্রেসিডেন্ট কোভিড-১৯ মহামারিজনিত কারণে ভার্চুয়াল এবং সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত এডিবি’র গভর্নর বোর্ডের ৫৩তম বার্ষিক সভার দ্বিতীয় অংশের ব্যবসায় অধিবেশন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। অঞ্চলটির উন্নয়ন পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আসাকাওয়া বলেছেন, এডিবি এজন্য তাদের সদস্যদের সঙ্গে ছয়টি মূল খাতে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রথম. এডিবির আঞ্চলিক সহযোগিতাকে আরও শক্ত করবে। যাতে সদস্যরা সেই সুযোগটি কাজে লাগিয়ে যেকোনো নতুন মহামারি সহজে মোকাবিলা করতে পারে। দ্বিতীয়. যেহেতু কোভিড-১৯ আয়ের বৈষম্য এবং দারিদ্র্য বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। তাই এডিবি স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগ জোরদার করবে, যা সবার জন্য সুরক্ষা এবং সুযোগগুলো আরও নিশ্চিত করবে। তৃতীয়. এডিবি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টাকে আরও জোরদার করবে। দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে ২০৩০-এর মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুখাতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করবে। চতুর্থ. এডিবি স্বাস্থ্যের জন্য তথ্যপ্রযুক্তি এবং ডেটায় বিনিয়োগ করবে; শিক্ষা, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগের জন্য অর্থায়ন করবে। পাশাপাশি ডিজিটাল এবং সাইবার সুরক্ষায় কাজ করবে। পঞ্চম. এডিবি তার সদস্যদের আন্তর্জাতিক কর সহযোগিতার মাধ্যমে অভ্যন্তরীণ সংস্থান জোরদার করতে সহায়তা করবে। সবশেষে, এডিবি তার উন্নয়নশীল সদস্যদের নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিনগুলো সুরক্ষিত করতে ন্যায়সঙ্গত বিতরণের জন্য কৌশল গঠনের প্রচেষ্টাকে কাজে লাগাবে। এলক্ষ্যে এডিবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে থাকবে।