২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফের বাইডেনকে চান পুতিন

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকেই দেখতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, তার মতে, ট্রাম্পের তুলনায় বাইডেন ‘অনেক বেশি অনুমানযোগ্য’। তবে আগামীতে যে-ই মার্কিন প্রেসিডেন্ট হোন, তার সঙ্গে ক্রেমলিন কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। খবর এএফপির।আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে জনমত জরিপগুলো।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পুতিনের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কাকে জয়ী দেখতে চায় রাশিয়া। জবাবে রুশ প্রেসিডেন্ট বাইডেনের নাম বলেন। কারণ, ৮১ বছর বয়সী এ নেতা ‘অনেক বেশি অভিজ্ঞ, অনুমানযোগ্য। তিনি একজন গতানুগতিক রাজনীতিবিদ’।এসময় বাইডেনের বয়স ও স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ উড়িয়ে দেন পুতিন। তিনি বলেন, তিন বছর আগে বাইডেনের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়, তখন মানুষজন তার অক্ষমতা নিয়ে কথা বলছিল। কিন্তু আমি তেমন কিছু দেখিনি।নির্বাচনের কয়েকদিন পরেই ৮২ বছরে পা দেবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। জনমত জরিপগুলো বলছে, বাইডেনের বয়স নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে মার্কিন ভোটারদের।সাম্প্রতিক দুটি ঘটনা তার বয়সজনিত বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে মৃত পূর্বসূরীদের সঙ্গে ইউরোপীয় নেতাদের নাম গুলিয়ে ফেলেছিলেন বাইডেন।এছাড়া, রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো না রাখতে পারা সংক্রান্ত এক তদন্ত প্রতিবেদনে জো বাইডেনকে ‘দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ’ বলে উল্লেখ করা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। প্রেসিডেন্টের সক্ষমতা নিয়ে কথা বলতে হয়েছিল হোয়াইট হাউজকে।